বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে প্রাইভেট কার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রতিনিধির নাম / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : February 2, 2025
সিলেটে প্রাইভেট কার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সিলেট জেলা প্রতিনিধি :

সিলেটে ঘনকুয়াশায় ওসমানী নগরের উনিশমাইল এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌণে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ১৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জন হলেন- ঢাকার ডেমরা থানার আশুলিয়া এলাকার জাহিদের স্ত্রীর সায়মা আক্তার ইতি (৩৫), নিহত সায়মার ছেলে আয়ান (৬) শরীফ মলুমের স্ত্রী শামীমা ইয়াসমিন (৩৮) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মোগড়াপাড়া এলাকার মিলন ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া (৩৮)। নিহত সবাই সম্পর্কে ভাই-বোন ও বোনের ছেলে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রূপগঞ্জ থেকে প্রাইভেট কারে সিলেট আসছিলেন একই পরিবারের তিনজন। রোববার সকালে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও পরবর্তীতে আরও দুইজন হাসপাতালে মারা যান।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ও আমার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলম বাদশা ঘটনাস্থলে পৌঁছাই। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। চালকসহ চারজন মারা গেছেন। সম্ভবত তারা সিলেট ঘুরতে এসেছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতরা হযরত শাহজালাল (রহ.) এর মাজারে যাচ্ছিলেন। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে। নিহতদের মরদেহ সুরতাহাল করা হয়েছে। বাকি আইনি বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর