বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ফের নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : February 7, 2025
ফের নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

জাপানের সংবাদমাধ্যম ‘এনএইচকে ওয়ার্ল্ড’কে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গণমাধ্যমটি এ সাক্ষাৎকার প্রকাশ করে। এর আগে, বুধবার সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা যখন ক্ষমতায় এসেছি তখনকার পরিস্থিতি বিবেচনা করলে অন্তর্বর্তী সরকার অনেক দূর এগিয়েছে। কেননা তখন সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচারব্যবস্থা সবকিছু বিধ্বস্ত ছিল।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক জাতিতে পরিণত হওয়ার জন্য নির্বাচন অপরিহার্য পদক্ষেপ। চলতি বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ড. ইউনূস বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য খুব নিরাপদ ও শক্তিশালী ভিত্তি পাবে। দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত বছরে অস্থিতিশীল পরিস্থিতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

সাক্ষাৎকারে তরুণ প্রজন্মকে নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘তরুণরা যা করতে চায় তা হলো তাদের সৃজনশীল শক্তি প্রদর্শন করে এবং তা বিশ্বের সাথে ভাগ করে নেয়। ফলে আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে, দেখা যাক আমরা কীভাবে আগাই।

তিনি দেশের বৃহত্তম উন্নয়নশীল অংশীদার জাপানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি বলেন, তাদের প্রযুক্তি এবং বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর