বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : February 12, 2025
বাংলাদেশে সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের যারা গুম, খুন ও আয়নাঘরের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে। সারাদেশে আনুমানিক ৮০০ এর বেশি আয়নাঘর রয়েছে। বাংলাদেশে যতো আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে। এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও ছিল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘গুম কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশেষ বাহিনীর যেসব ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও গ্রেপ্তার করা হয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা সময় হলে দেখা যাবে।’

গুম-খুনের সঙ্গে আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, কার নির্দেশে এসব ঘটনা ঘটেছে তা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। কেউ মুক্তি পাবে না।

তিনি দাবি করেন, ‘মাত্র ছয় মাসে গুম-খুনের বিষয়ে সরকার যা করেছে, তা সরকারের বিরাট সফলতা।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুই দিনের সফরে আজ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। আগামী শুক্রবার তিনি দেশে ফিরবেন বলেন জানান তিনি। এদিন আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জাতিসংঘের সুপারিশ পরীক্ষা ও বিবেচনা করে কীভাবে বাস্তবায়ন করা যায় তা দেখবে সরকার।

আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা আজই দুই দিনের সফরে আরব আমিরাত যাচ্ছেন। শুক্রবার দেশে ফিরবেন তিনি।

তিনি আরও বলেন, ‘সফরে আরব আমিরাতের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর