মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Banner

সুস্থ থাকতে মেনে চলুন ৮টি ডায়েট টিপস

প্রতিনিধির নাম / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : February 13, 2025
সুস্থ থাকতে মেনে চলুন ৮টি ডায়েট টিপস

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের নানা রকম শারীরিক জটিলতা দেখা দেয়। এসব জটিলতার পেছনে অন্যতম দায়ী আমাদের খাদ্যাভ্যাস। তাই তরুণ থেকে বয়স্ক-সব বয়সি মানুষের সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর ডায়েট মানা জরুরি।

চলুন আজ জেনে নেওয়া যাক স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য টিপস—

১. সবজি ও ফলমূল বেশি খাওয়া

পালং শাক, গাজর, টমেটো, পেঁপে এবং পেয়ারা- এসব ফল ও সবজি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ, যা ইমিউনিটি বাড়াতে এবং ত্বককে স্বাস্থ্যবান রাখতে সহায়ক।

২. অতিমাত্রায় পরিশোধিত শস্যের বদলে পূর্ণ শস্য বেছে নিন

সাদা চাল এবং পরিশোধিত গম বা ময়দার রুটি অনেকের প্রধান খাদ্য হলেও, পূর্ণ শস্য যেমন, বাদামী চাল, লাল গমের রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। এসব শস্যে ফাইবার থাকে যা হজমকে সহজতর করে এবং রক্তে শর্করার মাত্রা নিযয়ন্ত্রণে সাহায্য করে।

৩. প্যাকিং খাবার কম খান

চিপস, কুকি, এবং রেডি-মেড খাবারের মধ্যে উচ্চ পরিমাণে লবণ এবং চিনি থাকে, যা মোটা হওয়া, হৃদরোগ, এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তাই, বাড়িতে তৈরি তাজা খাবার খাওয়া বেশি স্বাস্থ্যকর।

৪. খাদ্যতালিকায় রাখতে হবে আমিষ সমৃদ্ধ খাবার

আমিষ বা প্রোটিন মাংসপেশি মেরামত ও সুস্থ রাখার জন্য অপরিহার্য। ডাল ও ছোলাজাতীয় খাবার উদ্ভিজ আমিষের ভালো উৎস। মুরগির মাংস বা মাছ থেকেও প্রচুর প্রাণিজ আমিষ পাওয়া যায়।

৫. রান্নায় স্বাস্থ্যকর তেল ব্যবহার করুন

রান্নায় সরিষার তেল, অলিভ তেল বা নারকেল তেল ব্যবহার করলে হৃদরোগের ঝুঁকি কমে। এই তেলগুলোয় স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের জন্য ভালো।

৬. প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন

পানির ভূমিকা হজম এবং ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করার চেষ্টা করুন। এছাড়া হার্বাল চা, কটনওয়াটার বা মিষ্টি লেবুর পানি ভালো হাইড্রেশন প্রদান করতে পারে।

৭. পরিমাণ মত খাবার খান

খাবারের পরিমাণ অনেক সময় বেশি হয়ে থাকে, তবে অতিরিক্ত খাওয়া এড়ানো জরুরি। ছোট প্লেট ব্যবহার করার চেষ্টা করুন এবং শরীরের ক্ষুধার সংকেত অনুযায়ী খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

৮. চিনি বা কোমল পানীয় এড়িয়ে চলুন

চিনি বা কোমল পানীয় অতিরিক্ত খেলে স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। কোমল পানীয় বাদ দিয়ে লেবু পানি বা ডাবের পানি খাওয়া ভালো। মিষ্টির বদলে ফলের সালাদ বা কম চিনি দিয়ে তৈরি ডেজার্ট খাওয়া উপকারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর