বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

২৮৭ কোটি টাকা আত্মসাৎ : আতিউর-বারাকাতসহ ২৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিনিধির নাম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : February 20, 2025
২৮৭ কোটি টাকা আত্মসাৎ : আতিউর-বারাকাতসহ ২৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক :

জনতা ব্যাংকের ২৮৭ কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এননটেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে ২৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং খ্যাতনামা অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ মোট ২৭ জন ব্যক্তি রয়েছেন।

এজাহারে বলা হয়েছে, আতিউর রহমান এবং তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন। এর আগে ২০২২ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নরের বিরুদ্ধে ঋণ অনিয়ম তদন্ত করে দুদক। কিন্তু, কোনো প্রমাণ না পাওয়ায় অভিযোগের পরিসমাপ্তি হয় সেসময়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর