বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতি দগ্ধ

প্রতিনিধির নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : March 1, 2025
ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতি দগ্ধ

সাভার উপজেলা প্রতিনিধি : 

ঢাকার ধামরাই উপজেলায় সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। এতে ঘরের দেয়াল ধসে গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার কুমড়াইল এলাকায় কুববাত হোসেনের ভাড়া বাড়ির নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম।

দগ্ধরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তাদের ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

আসিফ ও শান্তা ওই বাসায় ভাড়া থাকতেন। আসিফ রিকশা চালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১২টা দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গেছে। পরে আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের জহিরুল ইসলাম বলেন, আহত স্বামী-স্ত্রীকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়েছে। বাড়িটিতে তিতাসের গ্যাস থাকলেও ওই দম্পতি কক্ষে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। তবে সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেলেও গ্যাস পাইপ পোড়া দেখা গেছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শ পেলে বিস্ফোরণ ঘটতে পারে বলে জানান তিনি।

বাড়ির ভাড়াটিয়া রজ্জব আলী বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে বেরিয়ে এসে দেখি আগুন। তারপর আগুন নেভাই। ঘর থেকে একজন নারী, একজন পুরুষ বেরিয়ে আসে। তাদের শরীর ঝলসে গেছে। পরে তাদের রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা সজিব হোসেন বলেন, শব্দ শোনার সঙ্গে সঙ্গে এসে ধোঁয়া দেখি। পরে ঘরের দরজা খুলে প্রথম স্ত্রী বেরিয়ে আসেন। তার চুল পুড়ে গেছে। পাশের কক্ষ থেকে একজন বেরিয়ে তাকে ধরেন। এরপর তার স্বামীও বের হন। তার মাথার চুল ও শরীরের চামড়া ঝলসে গেছে।

ধামরাই থানার এসআই শামীম বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘরবাড়ি ভাঙা দেখতে পাই। তবে দগ্ধদের পাইনি। শুনেছি দগ্ধ আসিফ ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর