বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে ডাকাতির চেষ্টায় গণপিটুনিতে নিহত ২

প্রতিনিধির নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : March 1, 2025
শরীয়তপুরে ডাকাতির চেষ্টায় গণপিটুনিতে নিহত ২

শরীয়তপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুর-শরীয়তপুর সীমান্তবর্তী কীর্তিনাশা নদীতে বাল্কহেডে ডাকাতির চেষ্টা ও পরবর্তী সময়ে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন।  এসময় এলাকাবাসী প্রতিরোধ করলে ডাকাতের গুলিতে আহত হয়েছেন আট গ্রামবাসী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শরীয়তপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শরীয়তপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকা খোয়াজপুর-টেকেরহাট বন্দরে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে আসে একদল ডাকাত। অস্ত্রসহ বালুবাহী জাহাজে ডাকাতির চেষ্টা তারা। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয় এলাকাবাসী। ঘটনাস্থল থেকে হাতবোমা ফাটিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে ডাকাতরা। পরে ইটপাটকেল ছুঁড়লে ডাকাতরা এলাকাবাসীদের লক্ষ্য করে গুলি করে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আটজন।

এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে একাধিক ট্রলার নিয়ে ডাকাতদের আবারও ধাওয়া দেয় স্থানীয়রা। পরে কীর্তিনাশা নদীর শরীয়তপুরের তেঁতুলয়িা এলাকায় গতিরোধ করে তাদের আটকে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে গুরুতর অবস্থায় সাত ডাকাতকে উদ্ধার করে ভর্তি করা হয় শরীয়তপুর জেলা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুইজন।

ডাকাত ধরতে গিয়ে বন্দুকের গুলিতে গুরুতর আহতরা হলেন- মাদারীপুর খোয়াজপুর রাজারচর ও চরগোবিন্দপুর এলাকার অনিক সরদার (১৪), সালাউদ্দিন সরদার (৩৫), দুলাল সরদার (৩৭), সাইমসহ (১৮) বরগুনা জেলা থেকে মাদারীপুরে শ্রমিকের কাজ করতে আসা হেলাল মোল্লা (৪৪)। তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেলে।

প্রত্যক্ষদর্শী ও চরগোবিন্দপুরের বাসিন্দা রাজু ফরাজী বলেন, ডাকাতি হচ্ছে এমন খবরে পেয়ে আমরা সবাই প্রস্তুতি নিয়ে ট্রলার নিয়ে নদীতে নেমে যাই। পরে ইটপাটকেল ছুঁড়লে ডাকাতরা আমাদের ওপর গুলি ছোড়ে। এতে আমাদের সঙ্গে থাকা সাত-আটজন আহত হয়। স্পিডবোটে ১০ জনের মতো ডাকাত ছিল। সবার হাতেই অস্ত্র ছিল।

আহত দুলাল সরদার বলেন, আমরা কয়েকজন ট্রলারে ছিলাম। ডাকাতদের ধাওয়া দিলে তারা গুলি ছোড়ে। এতে আমি ও আমার সঙ্গে থাকা অনেকের শরীরে গুলি লাগে। পরে হাসপাতালে নিয়ে আসেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই ডাকাতদল মাদারীপুরের অংশে রেখে শরীয়তপুরের দিকে চলে যায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর