বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

প্রতিনিধির নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : March 8, 2025
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের সদরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) ভোরে উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট উত্তর তালমা এলাকায় (শিউডাঙা) ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে।

নিহত আল-আমিন পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

এ ছাড়া ঘটনাস্থলেটি নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় পড়েছে বলে গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সূত্র জানায়।

স্থানীয়রা জানান, ভোরে ৮ থেকে ১০টি গুলির আওয়াজ পান তারা। এরপর সীমান্তের অভ্যন্তরে বিএসএফের চিৎকারের আওয়াজ পাওয়া যায়। পরে সকালে খবর পেয়ে বিজিবি সীমান্ত এলাকায় পৌঁছে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের উপস্থিতি সীমান্ত এলাকায় দেখা গেছে।

তারা জানান, রাতের আঁধারে অবৈধ পথে ভারতে প্রবেশ করে আল আমিন। এরপর বিএসএফের গুলির ঘটনাটি ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে সকালে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়ে, মরদেহ ফেরত চায়।

এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজার সঙ্গে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও ফোনটি রিসিভ হয়নি।

তবে এ ঘটনায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও এক বার্তায় সময় সংবাদকে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর