বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন, বদল হচ্ছে আরো ১৬ স্থাপনার নাম

নিজস্ব প্রতিবেদক / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : March 9, 2025
সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন, বদল হচ্ছে আরো ১৬ স্থাপনার নাম

নিজস্ব প্রতিবেদক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা নৌবাহিনীর তিনটি, বিমানবাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটিসহ সর্বমোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, নৌবাহিনীর ৩টি, বিমানবাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ মোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

নাম পরিবর্তন করা সংস্থা ও স্থাপনাগুলো হলো:

চট্টগ্রাম নিউ মুরিংয়ের বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ; ঢাকার খিলক্ষেত নামাপাড়ায় বানৌজা শেখ মুজিবের নাম পরিবর্তন করে বানৌজা ঢাকা; কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া; ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি, বঙ্গবন্ধু-র নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার।

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমানবাহিনীর বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের নাম পরিবর্তন করে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার।

যশোরের বিএএফ একাডেমিতে বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএএফএ কমপ্লেক্স।

এদিকে সেনাবাহিনীর ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে বলে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।

১. টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম হবে যমুনা সেনানিবাস।

২. কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হবে মিঠামইন সেনানিবাস।

৩. বরিশালের লেবুখালীর শেখ হাসিনা সেনানিবাসের নতুন নাম হবে বরিশাল সেনানিবাস।

৪. শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নতুন নাম হবে পদ্মা সেনানিবাস।

৫. চট্টগ্রামের ভাটিয়ারিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স করার প্রস্তাব দেওয়া হয়েছে।

৬.চট্টগ্রামের হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের (কমপ্লেক্স-১ এবং কমপ্লেক্স-২) নাম বদলে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল রাখার প্রস্তাব করা হয়েছে।

৭. কক্সবাজারের রামু সেনানিবাসের মুজিব রেজিমেন্ট আর্টিলারির নতুন নাম হবে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি।

৮. ঢাকার বিজয় সরণিতে অ্যাডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নতুন নাম হবে বাংলাদেশ সামরিক জাদুঘর।

৯. শরীয়তপুরের জাজিরায় বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্মের নাম কম্পোজিট মিলিটারি ফার্ম করার প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়।

১০. ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম স্বাধীনতা জাদুঘর হবে।

১১. টাঙ্গাইলের ভূঞাপুরের বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন নাম হবে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

১২. নারায়ণগঞ্জের জলসিঁড়িতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম বদলে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ করার প্রস্তাব রাখা হয়েছে।

১৩. শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে।

১৪. বরিশালের লেবুখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম হবে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ

১৫. চট্টগ্রাম সেনানিবাসের শেখ কামাল কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স রাখা হচ্ছে।

১৬. চট্টগ্রামের হালিশহরের মুজিব ব্যাটারি সড়কের নাম হবে গোলন্দাজ সড়ক।

প্রবল গণআন্দোলনের মুখে গতবছর ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর