বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অ্যাপের মাধ্যমে আসা নারী নির্যাতনের অভিযোগ এফআইআর হিসেবে গণ্য হবে : ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : March 15, 2025
অ্যাপের মাধ্যমে আসা নারী নির্যাতনের অভিযোগ এফআইআর হিসেবে গণ্য হবে : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : 

নারী হেনস্তা ও নির্যাতনের অভিযোগ হেল্প মোবাইল অ্যাপে লিপিবদ্ধ হলে তৎক্ষণাৎ সেটি এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারের দ্য ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক হেল্প অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নারী ও শিশুদের ওপর যেকোনো ধরনের সহিংসতা পীড়াদায়ক। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার শিকার ব্যক্তিগণ তা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতেও দ্বিধাবোধ করেন। তাছাড়া তাদের অভিভাবকেরাও নানা কারণে ঘটনাগুলো গোপন রাখেন।

তিনি বলেন, গৃহকর্মীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত। অনেক সময় তারাও শ্লীলতাহানির শিকার হয়। সুনাগরিক হিসেবে গৃহকর্মীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।

ডিএমপি কমিশনার বলেন, অনেক বড় ফ্ল্যাটের রান্না ঘরের ওই কোনায় গৃহকর্মীকে রাখা হয়। এই ঘরে পুরো পা মেলে শোয়াও যায় না। আমরা কি পড়াশোনা শিখলাম, কি মানবিকতা আমাদের মধ্যে আছে একই ফ্ল্যাটে আমরা এসি রুমের মধ্যে আরাম-আয়েশে থাকি, অন্যদিকে ওই ফ্ল্যাটে ছোট্ট একটি আয়নাঘর বানানো হয়েছে গৃহকর্মী থাকার জন্য।

আমি আয়নাঘর দেখেছি গৃহকর্মীদের থাকার ঘরটি আয়না ঘরের থেকেও ছোট। আমি অনেককে পরামর্শ দেই প্লিজ প্লিজ আপনারা এই কাজটা করবেন না। আপনার যদি রুমের সমস্যা থাকে তাহলে ড্রয়িং রুমে একটি তোশক কিনে ফেলে দিন। সেখানে ফ্যানটা চালিয়ে দিন এবং এসিটা চালিয়ে দিন। আপনিও এসিতে ঘুমালেন আপনার গৃহকর্মীও ঘুমালো। সে তো মানুষ।

ডিএমপি কমিশনার বলেন, মাগুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে নারীরা যে হয়রানির শিকার হয়েছেন, তা অত্যন্ত পীড়াদায়ক। এসব ঘটনা যতটুকু মিডিয়ায় আসে, বাস্তবে তার চেয়ে কয়েকগুণ বেশি ঘটে। অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগীরা সামাজিক ও পারিবারিক কারণে বিষয়গুলো সামনে আনতে চান না। গৃহকর্মীদের ওপরও নানা ধরনের নির্যাতন চলে, কিন্তু ৯৫ শতাংশ ঘটনাই সামনে আসে না।

অ্যাপের বিষয় ডিএমপি কমিশনার বলেন, এ অ্যাপ যদি থানায় রিপোর্ট পাঠাতে পারে, তবে তা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে গণ্য হতে পারে। পুলিশ চাইলে বাদী হয়ে মামলা করতে পারবে এবং তদন্ত শুরু করতে পারবে। এ অ্যাপকে কার্যকর করতে প্রয়োজনে ডিএমপি সহযোগিতা করবে।

ঢাকার পুলিশপ্রধান বলেন, ধর্ষণের মতো ঘটনাগুলো প্রচারের ক্ষেত্রে মিডিয়াকে আরও সংবেদনশীল হতে হবে। যেসব খবর মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে, সেগুলো বারবার প্রচার না করাই ভালো।

বিশেষ অতিথি মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম বলেন, লিঙ্গবৈষম্য ও নারীর প্রতি হয়রানির ঘটনাগুলো তুলে ধরা এবং সচেতনতা সৃষ্টি করা জরুরি। অধিকার কর্মীদের পাশাপাশি সাংবাদিকরাও এ কাজটি করছেন, যা প্রশংসনীয়।

তিনি বলেন, ধর্ষণ, সহিংসতা বন্ধ করতে হলে কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে। এ অ্যাপের মাধ্যমে তা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। মহিলা পরিষদও এর সঙ্গে থাকার চেষ্টা করবে।

‘হেল্প’ প্রকল্পের আওতায় মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ রুটে চলাচলকারী বাসে কিউআর কোড বসানো হবে, যাতে নারীরা দ্রুত সহায়তা নিতে পারেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে, যারা ইমার্জেন্সি সেবার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। একে কার্যকর করতে পরিবহন মালিক সমিতির সঙ্গেও আলোচনা করা হবে।

অ্যাপে রিপোর্ট করলে তা ভলান্টিয়ারদের কাছে তথ্য পৌঁছে যাবে। ভুক্তভোগী কাছের থানার ডিউটি অফিসারের কাছে সরাসরি কল করতে পারবেন।

এছাড়া জাতীয় জরুরিসেবা ৯৯৯ এর সঙ্গে সংযুক্ত থাকবে অ্যাপটি। অ্যাপের মাধ্যমে রিপোর্টগুলো সংরক্ষণ করা হবে, যা পরে আইনি সহায়তার জন্য কাজে লাগবে। নিজের পরিচয় গোপন রেখেও এ অ্যাপে রিপোর্ট করার সুযোগ থাকবে।

অ্যাপটিতে ‘অ্যালার্ট’ অপশন থাকবে, যা চাপ দিলে তাৎক্ষণিকভাবে ভলান্টিয়ারদের কাছে ভুক্তভোগীর ‘রিয়েল টাইম লোকেশন’ পৌঁছে যাবে।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর