বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ

প্রতিনিধির নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : March 16, 2025
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে।

রোববার (১৬ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, চীন সফরে দেশে বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দেবেন প্রধান উপদেষ্টা। সবার কাছে গ্যাস সরবরাহ করার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। আশা করছি, দ্রুতই এ সমস্যাগুলো আর থাকবে না।

এ সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত রোববার (১৬ মার্চ) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। চীনের ব্যবসায়ীরা যেন এ দেশে তাদের কোম্পানির বিনিয়োগ করতে আগ্রহী হয়, সেই প্রচেষ্টা থাকবে বলেও জানান শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, জাতিসংঘের মহাসচিব দেশের সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আন্তর্জাতিক প্রক্রিয়ায় সংস্কার হবে না। এটা পুরোটাই হবে নিজস্ব প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মহলের সবাই আমাদের সমর্থন দেয়ার কথা বলছেন। তবে এ সমর্থন আমরা নেবো কিনা সেটা এখনও বলা যাচ্ছে না।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ হলে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে সিপিডির এই বক্তব্যের সঙ্গে আমরা একমত না। আমরা মনে করি, এতে আমাদের সুযোগ বাড়বে। চাঁদাবাজি, কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সম্মিলিত চেষ্টায় দ্রব্যমূল্য সহনীয় রাখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর