বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : March 16, 2025
সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছেন ইউজিসি। এটির নাম হতে যাচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে সাত কলেজের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এর অধ্যাদেশ জারি করা হবে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, চার ঘণ্টা আলোচনা শেষে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সাত কলেজের নতুন নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা আমাদের দীর্ঘ দিনের চাওয়া ছিল। আশা করি অতিদ্রুত আমাদের নতুন বিশ্ববিদ্যালয় মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু হবে।

এর আগে, নতুন এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুইটি মতামত তৈরি হয়েছিল। ১৭ জন শিক্ষার্থী ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের পক্ষে মত দেন, তবে কিছু শিক্ষার্থী নাম নিয়ে দ্বিধায় ছিলেন। তাদের মতে, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ‘ঢাকা সেন্ট্রাল কলেজ’, আর তাই তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ফেডারেল ইউনিভার্সিটি’ রাখার পক্ষেই মত দেন। পরে ইউজিসি তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে বলেন। আলোচনার পর তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের পক্ষে মত দেন।

এছাড়া, ১৩ মার্চ ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের নামকরণের বিষয়ে ছাত্র প্রতিনিধিদের একটি সভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ১৬ মার্চ সকাল ১০টায় ইউজিসির কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের নামকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হবে, যেখানে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর