সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওমরাহ ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে : ধর্ম উপদেষ্টা

কক্সবাজার জেলা প্রতিনিধি / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : March 21, 2025
ওমরাহ ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে : ধর্ম উপদেষ্টা

কক্সবাজার জেলা প্রতিনিধি :

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এর ফলে সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকিট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে টিকিট বুকিং করতে হবে। তিন দিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ-তিনগুণ দাম বাড়িয়ে দেবেন, এটা আর হবে না। এজন্য একটি নীতিমালাও তৈরি করা হয়েছে। সিন্ডিকেটে গ্রুপ টিকিট বুক করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ আর নেই।

তিনি বলেন, মসজিদটিতে বহুমাত্রিক কর্মযজ্ঞ রয়েছে। এখানে একসঙ্গে ১১০০ পুরুষ নামাজ আদায় করতে পারবেন। মহিলা এবং শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও আলাদাভাবে অজুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও গাড়ি পার্কিং, মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সাজানো হয়েছে।

ড. খালিদ বলেন, কক্সবাজারে প্রাচীনকাল থেকে সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে। এখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য ও ভুল বুঝাবুঝি নেই। তাই এই মডেল মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্বের পয়গাম কক্সবাজারের ছড়িয়ে পড়বে।

উপদেষ্টা বলেন, কোন বৈদেশিক অনুদান ছাড়াই সরকার সারাদেশে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে। এরই মধ্যে ৩৫০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে। আরও ২১৪টি নির্মাণ করা হবে। অতীতে কিছু মসজিদে সাইট সিলেকশনে ভুল ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে যে মসজিদগুলো নির্মাণ করা হবে তা যথাযথভাবে সাইট সিলেকশন, ফিজিবিলিটি স্টাডি, গণপূর্ত অধিদপ্তরের ডিজিটাল সার্ভেসহ যেখানে মসজিদের প্রয়োজন সেখানে করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক শহীদুল আলমসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর