সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না : স্বরাষ্ট্র সচিব

প্রতিনিধির নাম / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : March 27, 2025
ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না : স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা ছুটিতে নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। তারা সমস্ত কাজের জন্য সতর্ক থাকবে। ঈদের ছুটিতে বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে গ্রামে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা চেষ্টা করছি। এক্ষেত্রে পরিবহন খাতে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে আগাচ্ছি। আশা করছি অপ্রত্যাশিত কিছু ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে। আশা করছি আল্লাহ আমাদের রহমতের চাদরে আগলে রাখবেন।

এবার বেশ লম্বা ছুটি, এই ছুটিতে যারা ঢাকায় থাকবেন তাদের নিরাপত্তায় কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, যাদের গাড়ি আছে তারা খুব আরামে যাইতে পারবেন। যাতায়াত করতে পারবেন। যারা বাসা-বাড়িতে আছেন তারাও ইনশাল্লাহ নিরাপদ থাকবেন। কারণ ৯৯৯-এ আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি রাত ১টার সময় নিজে চেষ্টা করেছি দেখি কী হয়, তারা সঙ্গে সঙ্গে রেসপন্স করে এবং সঙ্গে সঙ্গে পুলিশ যায়। সব থেকে বড় বিষয় আমাদের এর আগে বাহিনী সচল ছিল না, বাহিনীটা সচল হয়েছে। তারা চেষ্টা করছে। এখন… কথা থাকতে পারে, তারা চেষ্টা করছে এবং চেষ্টা অব্যাহত থাকবে।

আকে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পুলিশের ছুটি নেই। তারা ২৪ ঘণ্টা ডিউটি করবেন। একটা বিপুলসংখ্যক মানুষ ঢাকা থেকে চলে যাবেন। তাদের যাত্রাটা সুবিধাজনক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় বাস মালিক সমিতি, পরিবহন সমিতি তাদের সহযোগিতা নিয়ে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি।’

নাসিমুল গনি বলেন, ‘ইনশাল্লাহ, আমরা আশা করছি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না। আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে এই সময়টায়। আশা করি, আল্লাহ আমাদের দেশকে যত রকমের বিপদ থেকে রক্ষা করেছেন এবারও তার রহমতের চাদরে আমাদের সবাইকে ঢেকে রাখবেন এবং ইনশাল্লাহ আমরা নিরাপদ।’

পুলিশের ছুটি কি বাতিল করা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাদের তো ২৪ ঘণ্টাই ডিউটি। থানা এমন একটা অফিস যেটা ১৮৬১ সালে শুরু হয়েছিল, দিবারাত্র চলেছে, ২০২৪ সালের আগে এই দেশে আর কোনো দিন থানা বন্ধ হয়নি। এখন আবার চালু হয়েছে। সব থানা চালু থাকবে।’

মহাসড়কের নিরাপত্তায় বিশেষ কিছু আছে কিনা – জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, মহাসড়কের নিরাপত্তার অতিরিক্ত ভিজিলেন্স নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ খুব সচল রয়েছে। যাত্রীরা নিজেরাই দেখতে পারবে। আমাদের বাহিনী আগে সচল ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ বাহিনী এখন সচল হয়েছে। তারা চেষ্টা করছে, এই চেষ্টা অব্যাহত থাকবে। পারফরম্যান্স নিয়ে কথা থাকতে পারে তবে তারা চেষ্টা করছে।

তিনি বলেন, বিভিন্ন টার্মিনালসহ ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সব থানার স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। ৫ আগস্টের পর কিছুদিন বাহিনী সচল ছিল না, এখন সচল হয়েছে ও পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর