সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যমুনা সেতুতে ৪৮ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৩ কোটি ৩৮ লাখ টাকা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : March 29, 2025
যমুনা সেতুতে ৪৮ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ৩ কোটি ৩৮ লাখ টাকা

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

পবিত্র ঈদুল ফিতরের দিন যত ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহনের বাড়ছে। তবে এই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও যানজটের সৃষ্টি হয়নি। ফলে দুর্ভোগ ও ভোগান্তিবিহীন নির্বিঘ্নে পরিবার ও পরিজন নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলে বাড়ি ফিরছেন উত্তর অঞ্চলের কমপক্ষে ২৩টি জেলার ঘরমুখো মানুষ।

এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে।এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। যা চলতি বছরের নতুন রেকর্ড।

শনিবার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি ছোটবড় যানবাহন পারাপার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯শ টাকা। ঈদুল ফিতর উপলক্ষে এটাই সর্বোচ্চ টোল আদায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রুটে ৩০ হাজার ৩৯৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৭ হাজার ৯৩৭টি গাড়ির বিপরীতে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৬ জুন পবিত্র ঈদুল আজহায় এ সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়, এতে টোল আদায় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা। ওই টোল আদায় ছিল যমুনা সেতুর ইতিহাসে সর্বোচ্চ। স্বাভাবিক সময়ে এ সেতু দিয়ে ১০ থেকে ১৬ হাজার পর্যন্ত যানবাহন চলাচল করে। ঈদ উপলক্ষে সেটা বেড়ে তিন থেকে চারগুণ পর্যন্ত হয়।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় ঈদুল ফিতর উপলক্ষে সর্বোচ্চ টোল আদায় হয়েছে এবং সবচেয়ে বেশি যানবাহনও পারাপার হয়েছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় টোল আদায়ের জন্য বাড়তি ৬টি বুথ করা হয়েছে। আগে যেখানে ১২টি বুথে টোল আদায় হতো এখন উভয়পাশে ৯টি করে মোট ১৮টি বুথে আদায় করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর