রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Banner

চোখের পাতা লাফায় কেন, এর করণীয় কী?

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : April 8, 2025
চোখের পাতা লাফায় কেন, এর করণীয় কী?

নারী-পুরুষ উভয়েরই অমূল্য সম্পদ তাদের দুটি চোখ। এই চোখ দিয়েই আমরা দেখি রঙিন এই দুনিয়ার নানা দৃশ্য। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এই মূল্যবান চোখ হঠাৎই অজানা কারণে কেঁপে ওঠে। হঠাৎ চোখ কেঁপে ওঠা বা লাফিয়ে ওঠাকে খারাপ কোনো অঘটনের সঙ্গে তুলনা করে থাকেন অনেকেই। তবে এর যৌক্তিকতা কতটুকু তা কি জানেন?

চিকিৎসাশাস্ত্রে, এই সমস্যাটির নাম ‘মাইয়োকিমিয়া’। দিনে দুবার এই সমস্যাটির সম্মুখীন হলে তা স্বাভাবিক মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মাত্রাতিরিক্ত বা বিরক্তির কারণ হয়ে দাঁড়ালে তা অবশ্যই চিন্তার বিষয়।

চোখের পাতা লাফানোর কারণ

চিকিৎসকরা বলছেন, ৬টি মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণে চোখের পাতা কেঁপে বা লাফিয়ে উঠতে পারে। মানসিক চাপ বা দুশ্চিন্তা, ক্লান্তিবোধ, অতিরিক্ত ক্যাফেইন ও অ্যালকোহল সেবনে চোখ কাঁপা সমস্যায় ভুগতে পারেন আপনি। বাতাসের ধুলাবালু, ময়লা, রাসায়নিক পদার্থ প্রভৃতির সংস্পর্শে আসার কারণে চোখ লাফাতে পারে। চোখে ভাইরাস সংক্রমণ হলেও কারও কারও চোখ লাফায়। আপনি চাইলেই এর সমাধান করে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

চোখের পাতা লাফালে করণীয়

* চোখের ওপর অতিরিক্ত চাপ পড়লে কমানোর ব্যবস্থা করুন। মুঠোফোন, টেলিভিশন এবং অন্যান্য ডিজিটাল পর্দায় সময় কম ব্যয় করুন। কম আলোতে চোখের কাজ করবেন না। মানসিক চাপ কমাতে চেষ্টা করুন। চা-কফির পরিমাণও কমিয়ে দিন। দূষিত বাতাসের কারণে সমস্যা হচ্ছে বলে মনে হলে রোদচশমা ব্যবহার করতে পারেন।

* গুরুতর দৃষ্টিগত সমস্যা, পুষ্টির ভারসাম্যহীনতা এবং অ্যালার্জির সমস্যা। এর যে কোনো একটি কারণে চোখ কাঁপা সমস্যায় ভুগলে একজন দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

* কেননা, দৃষ্টিগত সমস্যায় মানুষের চোখের জ্যোতি কমে আসতে শুরু করে। এমন পরিস্থিতিতে যদি রোগী প্রয়োজনীয় চিকিৎসা নিতে শুরু না করে তবে রোগীর চোখের জ্যোতি আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

* চোখের পাতা লাফালে প্রাথমিকভাবে বাড়িয়ে দিন খাবার পানির পরিমাণ। নিশ্চিত করুন ৮ ঘণ্টার গভীর ঘুমের। ম্যাগনেশিয়াম ও ভিটামিনের ঘাটতি ও চোখের স্বাস্থ্য ভালো রাখতে খেতে পারেন ডাব, দুধ, ডিম, বাদাম ও মৌসুমি ফলমূল।

তা ছাড়া আপনার জেনে রাখা ভালো, পুষ্টির ভারসাম্যের অভাবে চোখ কাঁপা শুরু করলে চিকিৎসকরা ধরে নেন শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে। যে কারণে সঠিক ডায়েট প্ল্যান আর ওষুধ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এমন সমস্যার সম্মুখীন হলে দেরি না করে প্রাথমিকভাবে ডায়েট লিস্টে চোখের স্বাস্থ্য ভালো রাখে এমন খাবার গ্রহণ শুরু করুন। এতে কাজ না হলে চিকিৎসকের প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বিপদমুক্ত থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর