সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

প্রতিনিধির নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : April 9, 2025
চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুর জেলা প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নের পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লালুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন- চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের খাদিজা আক্তার (৩০) ও তার শিশু সন্তান আবু বকর (৭)। খাদিজা আক্তারের স্বামীর বাড়ি ফরিদপুরে। অন্যজন হলেন বালিয়া ইউনিয়নের মো. ফজলুর রহমানের মেয়ে মাকসুদা (২)।

স্বজনরা জানান, চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১০টার দিকে দুই ছেলেকে নিয়ে গোসল করতে নামেন বাড়ির পুকুরে। দুই ছেলে ও মা কেউই সাঁতার জানতেন না। এর মধ্যে বড় ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করেন। বড় ছেলেকে উদ্ধারের পর ছোট ছেলে আবু বকরের (৭) জন্য পানিতে ডুব দেওয়ার পর ছোট ছেলেসহ মা দুজনই পানিতে তলিয়ে যান। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত খাদিজা আক্তারের বোনের মেয়ে কুলসুমা বলেন, খাদিজা গতকাল বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। তাদের মূল বাড়ি ফরিদপুর। স্বামী লোকমানসহ ঢাকায় থাকেন। আজই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল।

অপরদিকে পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের লোকদের অগোচরে পুকুরে ডুবে মারা যায় মাকসুদা (২) নামে শিশু। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আইনি প্রক্রিয়া শেষে এসব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর