সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে ২ এসএসসি পরীক্ষার্থী নিহত

পাবনা জেলা প্রতিনিধি / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : April 24, 2025
ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে ২ এসএসসি পরীক্ষার্থী নিহত

পাবনা জেলা প্রতিনিধি :

পাবনার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে কাশিনাথপুর আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আমিনপুর থানা ঢালারচর ইউনিয়নে গোয়ালনগর গ্রামের করিম কারী ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ায় উপজেলা বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)। তারা দু’জনই এসএসসি শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যাচ্ছিলেন তারা। কাশীনাথপুর আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় থেকে ইজিবাইক মহাসড়কে উঠছিল। এমন সময় দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোয় এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ সদস্যরা পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর