সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

প্রেমের টানে মুসলিম প্রেমিকার বাড়িতে হাজির হিন্দু তরুণী

চাঁদপুর জেলা প্রতিনিধি / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : April 26, 2025
প্রেমের টানে মুসলিম প্রেমিকার বাড়িতে হাজির হিন্দু তরুণী

চাঁদপুর জেলা প্রতিনিধি :

চাঁদপুরে সমকামিতার অভিযোগে এক মুসলিম ও এক হিন্দু কিশোরীকে পুলিশের হাতে সোপর্দ করেছেন অভিভাবকরা। ভালোবাসার স্বীকৃতির দাবি নিয়ে হাজির হয় প্রেমিকার বাড়িতে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে তাদের চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মুসলিম কিশোরীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এবং হিন্দু কিশোরীর বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়।

স্থানীয় সূত্র ও কিশোরীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনের ভাব বিনিময় হয়। এক পর্যায়ে কয়েকদিন আগে এক কিশোরী গোপালগঞ্জে অপর কিশোরীর কাছে ছুটে যায়। সেখানে গিয়ে শুক্রবার (২৫ এপ্রিল) সে অপরজনকে ফরিদগঞ্জ উপজেলায় তাদের বাড়িতে নিয়ে আসে।

ওই দুই কিশোরী জানায়, ‘আমরা আবেগে নয়, মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছি।’ তবে তারা বিবাহ বন্ধনের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি।

এদিকে ঘটনা প্রকাশের পর এক কিশোরীর পরিবার শনিবার (২৬ এপ্রিল) দুজনকেই ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, চাঁদপুর ও গোপালগঞ্জের দুই মেয়ের সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। পরে একে অপরের বাড়িতে আসা যাওয়া হতো। পরিবারের তথ্য মতে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। যার কারণে একজন ঘর ছেড়ে এখানে চলে আসে। উভয় পরিবার তাদের থানা হেফাজতে নিয়ে আসে। আমরা পরিবার ও দুই কিশোরীর সঙ্গে সমঝোতায় বসেছি। পরবর্তীতে একটি সিদ্ধান্ত নিয়ে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর