সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে : ড. আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : May 6, 2025
সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে : ড. আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে।

মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাব কমিশন গ্রহণ করেছে। এখন এগুলো পর্যালোচনা করা হবে আর আলোচনার দ্বিতীয় পর্যায়ে এর প্রতিফলন থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে।

আলী রিয়াজ বলেন, আজকের আলোচনায় জাতীয় ঐক্যমতের পক্ষ থেকে প্রস্তাবের পাশাপাশি, জাতীয় নাগরিক পার্টি থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা এসেছে আমরা গ্রহণ করলাম। এটি পর্যালোচনা মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি।

তিনি বলেন, আমরা সপ্তাহ দু-এক আগে আলোচনা শুরু করেছিলাম। বেশ কিছু বিষয়ে আলোচনা অগ্রগতি করতে পেরেছি। কিছু কিছু বিষয় অমীমাংসিত থেকেছে। দুই-একটি সংস্কার কমিশনের রিপোর্ট আলোচিত হয়নি। আশা করছি আজকের আলোচনার মাধ্যমে সেগুলোতে আমরা অগ্রগতি করতে পারব। আজকের আলোচনার মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ে এনসিপির সঙ্গে একটি সমাপ্তি টানা যাবে।

১৫ মে এর মধ্যে প্রাথমিক পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষ হবে জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হওয়া। আজকের আলোচনায় জাতীয় ঐকমত্যের পক্ষ থেকে প্রস্তাবের পাশাপাশি, জাতীয় নাগরিক পার্টি থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে আমরা গ্রহণ করলাম। সেটি পর্যালোচনার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি।

“রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে অগ্রগতি হচ্ছে। এর মাধ্যমে আমরা একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করছি, যার লক্ষ্য ভবিষ্যতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করা। সেই প্রক্রিয়া আপনাদের মৌলিক সংস্কারের রূপরেখাগুলো অবশ্যই সহায়তা করবে। আজকের আলোচনা মাধ্যমে আমরা আরও অনেকটা পথ অগ্রসর হতে পারবো। প্রাথমিক আলোচনা ধরে দ্বিতীয় পর্যায়ে আলোচনা প্রবেশ করতে পারবো।”

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির এই সংলাপ শুরু হয়েছিল ১৯ এপ্রিল। সেদিনের আলোচনার পর সংলাপ মুলতবি হয়।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাভেদ রাসিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এই সংলাপে অংশ নিচ্ছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দাররের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং মোহাম্মদ আইয়ুব মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর