সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন, অল্পে রক্ষা পেলেন ২৯০ আরোহী

নিজস্ব প্রতিবেদক / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : May 20, 2025
উড্ডয়নের পর ইঞ্জিনে আগুন, অল্পে রক্ষা পেলেন ২৯০ আরোহী

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা ২৯০ জন আরোহী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

মঙ্গলবার (২০ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার্কিশ এয়ারলাইন্সের টিকে ৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টা ৯ মিনিটে ২৮০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে কিছুটা স্পার্ক দেখতে পান।

তখন পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে ফ্লাইটটি বিমানবন্দরে ফিরে আসে জানিয়ে তিনি বলেন, ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হওয়ায় পাইলট সতর্কতামূলকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকাল ৮টা ১ মিনিটে জরুরি অবতরণ করেন। যাত্রীরা নিরাপদ আছেন। বিমানটিতে ২৮০ জন যাত্রী ছিলেন। আর ১১ জন ছিলেন ক্রু। ধারণা করা হচ্ছে, বার্ড হিটের ঘটনা ঘটতে পারে। তখন পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমানবন্দরে ফিরে আসেন। যাত্রীরা নিরাপদ আছেন।

বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের প্লেন থেকে অফলোড করা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যাচ্ছে।

বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সকাল ৮টা ১ মিনিটে প্লেনটি জরুরি অবতরণ করে। বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে ও বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে গত ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা (বাম পাশের ল্যান্ডিং গিয়ার) খুলে নিচে পড়ে যায়। তবে ফ্লাইটটি পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণে সক্ষম হয়। ফ্লাইটে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর