সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মগবাজারে ছিনতাই : ভাইরাল ভিডিওর সূত্র ধরে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : May 29, 2025
মগবাজারে ছিনতাই : ভাইরাল ভিডিওর সূত্র ধরে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : 

সম্প্রতি রাজধানীর মগবাজারে দিনেদুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে এক শিক্ষার্থীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) তাদের গ্রেফতারের কথা জানান হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

তিনি বলেন, মগবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে শিক্ষার্থীর কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুটি চাপাতি, একটি মোটরসাইকেল ও ছিনতাই হওয়া সামগ্রীসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে তিনজনের নাম-পরিচয় জানায়নি পুলিশ। ওসি বলছেন, কিছুক্ষণ আগেই তিনজকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

তেজগাঁও গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিন ছিনতাইকারীর প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ছিনতাইয়ের ঘটনার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ১৮ মে বিকেল ৫টা ২২ মিনিটের দিকে কাঁধে ব্যাগ নিয়ে ফাঁকা একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুজন ওই পথচারী যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এসময় ভুক্তভোগী যুবক বাধা দেওয়ার চেষ্টা করলে মুখে মাস্ক পরা দুজন ছিনতাইকারী ‘চাপাতি’ বের করে তাকে আঘাত করতে থাকেন। এসময় আশপাশে কয়েকটি কুকুরের চিৎকার শোনা যায়। পরবর্তী সময় ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করেন।

কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের সামনের চাকা ধরে ব্যাগ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকেন।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী যুবক আব্দুল্লাহ বাদী হয়ে হাতিরঝিল থানায় গত ২৫ মে মামলা রুজু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর