সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দেয়াল ধস, দগ্ধ ৬

সাভার উপজেলা প্রতিনিধি / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : June 18, 2025
আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দেয়াল ধস, দগ্ধ ৬

সাভার উপজেলা প্রতিনিধি : 

ঢাকার আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় অন্তত ছয় জন দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেটসংলগ্ন বাধিয়ারপাড় এলাকায় জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত ছিল।

দগ্ধরা হলেন-জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। এর মধ্যে নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মালিক জুয়েল মিয়া অপরিকল্পিতভাবে ও নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে বাড়িটি তৈরি করে ভাড়া দিয়েছিলেন। একটি কক্ষে গ্যাস লিকেজ থেকে সারা রাত ধরে গ্যাস জমে ছিল। সকালে রান্নার সময় আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটি ধসে পড়ে এবং আগুন ধরে যায়।

বাড়িটির ম্যানেজার শামীম মিয়া বাংলানিউজকে বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে গ্যাস লিকেজ ছিল। দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস ঘরের মধ্যে জমে ছিল। সকাল ৭টা ১৫ মিনিটে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে পুরো ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমনকি পাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করছে।

জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা আল রিফাত তালুকদার বাংলানিউজকে বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণেই বিস্ফোরণ হয়েছে। এটি কোনো সিলিন্ডার বিস্ফোরণ ছিল না। বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর