সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট : July 5, 2025
ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক : 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ জানিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, নিষিদ্ধ এই সত্তাকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদেরও আইনের আওতার আনার সুযোগ আছে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আ. লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ। মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে।

এ সময় সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই। লেখা যেতেই পারে। কিন্তু একইসঙ্গে আমাদের সংবিধান মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে লেখা বাহাত্তরের সংবিধান। আমি বিশ্বাস করি, এটি এখনো বিশ্বের ওয়ান অব দ্য ফাইনেস্ট কনস্টিটিয়েশন। বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটি আরও যুগোপযোগী করা সম্ভব।

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আবু সাইদ কোন রাজনৈতিক দলের না। জুলাইয়ের শহীদরা কোন রাজনীতির কেউ না। তারা স্বৈরাচার আমলের ভুক্তভোগী হয়ে রাস্তায় নেমেছিল। তারা সবাই নাগরিক প্রতিনিধি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা বাংলাদেশের সুশাসন। দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই এর প্রধান লক্ষ্য।

মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই চেতনা বাস্তবায়নে সরকারের মেশিনারি ব্যবহার করতে হবে। জুলাই বিপ্লবের মূল চেতনা সুশাসন। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লব কোনো নাগরিক সমাজের ব্যানারে হয়নি, নাগরিকদের পক্ষ থেকে হয়েছে। সরকার ও নাগরিকের দ্বন্দ্ব নিরসন করতে হবে। সরকারকে বুঝতে হবে নাগরিক কী চায়। নাগরিক সমাজকে নাগরিকের কথা বলতে হবে। দলের বা গোষ্ঠীর কথা বললে হবে না। তবেই নাগরিক প্রত্যাশা বাস্তবায়িত হবে। নাগরিক সমাজকে দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। তা না হলে নাগরিকের আশা-আকাঙ্খা তারা ধারণ করতে পারবেন না।

এসময় মব করে বিভিন্ন জায়গায় ও ব্যক্তির ওপর হামলা নিয়ে তিনি বলেন, মব সন্ত্রাস বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং ১৭ বছরের নানা অবিচারের বিরুদ্ধে ক্রোধ। এ ক্রোধ প্রত্যাশা করি না। এ ক্রোধ বন্ধ করতে হবে। এটা জুলাই চেতনা বিরোধী। মব সন্ত্রাস জুলাইয়ের সব অর্জকে ম্লান করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর