সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

নিজস্ব প্রতিবেদক / ২৫২ বার দেখা হয়েছে
আপডেট : July 5, 2025
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে পর্যায়ক্রমে ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন। এ বছর সৌদি আরব হজের আনুষ্ঠানিকতার আগে-পরে মিলিয়ে মোটর ৪২ জন মারা গেছেন।

শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ফিরতি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন হাজি। চলতি বছর হাজিদের পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

তাদের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন হাজি। সৌদি এয়ারলাইন্স এনেছে ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস ফিরিয়েছে ৮ হাজার ৭৭৬ জন।

ফেরত আসা এই হাজিদের পরিবহনে এখন পর্যন্ত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

হজ পালন করতে গিয়ে এ বছর মোট ৪২ জন বাংলাদেশি মারা গেছেন। মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, অধিকাংশ মৃত্যু ঘটেছে বার্ধক্যজনিত অসুস্থতা এবং বিভিন্ন জটিলতার কারণে।

হজ অফিস জানিয়েছে, সার্বিক হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকারের বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। হাজিদের যথাযথ সেবা নিশ্চিতে বিমানবন্দরে হজ কাউন্টার, মেডিকেল টিম ও সহায়তাকারী কর্মীরা প্রস্তুত রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে হজযাত্রীদের শেষ ফ্লাইটটি যায় ৩১ মে। এবার পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। আর ফিরতি হজ ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর