সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সালমান-আনিসুলসহ ৯ জনকে নতুন মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৪১ বার দেখা হয়েছে
আপডেট : July 9, 2025
সালমান-আনিসুলসহ ৯ জনকে নতুন মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা এসব মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত তাদের গ্রেফতার দেখান।

এর আগে বৃষ্টির মধ্যে সকালে তাদের আদালতের হাজতখানায় আনা হয়। এরপর সোয়া ১০টার দিকে বৃষ্টি হালকা হলে তাদের নির্ধারিত নিয়মে আদালতের হাজির করে দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত সেটি মঞ্জুর করেন।

অন্যরা আসামিরা হলেন, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

মামলাগুলোর মধ্যে, মনিরুল ইসলাম মনুকে ৮ মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হককে ২ মামলায়, সালমান, দীপু, আমুকে ১ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গত বছরের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৯ আগস্ট সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার করা হয়। ৪ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেফতার করা হয়। ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। ১৭ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেফতার করা হয়। গত ১৫ আগস্ট সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ। এ বছরের ২১ এপ্রিল ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর