সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দুর্গাপুর সীমান্ত দিয়ে আবারো ২১ জনকে পুশ-ইন করল বিএসএফ

নেত্রকোনা জেলা প্রতিনিধি / ২২১ বার দেখা হয়েছে
আপডেট : July 10, 2025
দুর্গাপুর সীমান্ত দিয়ে আবারো ২১ জনকে পুশ-ইন করল বিএসএফ

নেত্রকোনা জেলা প্রতিনিধি : 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে আবারো ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ। তাঁদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও দুজন পুরুষ রয়েছেন। বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় পুশইন করা হলে তাঁদের আটক করে বিজিবি।

আটক ব্যক্তিদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাঁদের পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম।

কমান্ডার শহীদুল ইসলাম জানান, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশইন করা ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা দিল্লিতে কাজের জন্য যায়। তাদের দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে গতকাল দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসামে নেওয়া হয়। পরে তাদের আজ ভোরে বিএসএফ বিজয়পুর সীমান্ত এলাকা দিয়ে ঠেলে দেয় বাংলাদেশে। আটককৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এর আগে, গত ৪ জুন রাতে প্রথমবারের মতো একই উপজেলার সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছিল বিএসএফ। এর মধ্যে ২১ নারী, ৩ শিশু ও ৮ জন পুরুষ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর