সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার ঘটনায় পাঁচ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধি / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : July 31, 2025
ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার ঘটনায় পাঁচ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্লা (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় দেন।

রায় প্রদানের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বাদে অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় প্রদানের পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদপুরের সদর উপজেলার মো. মেহেদী আবু কাওসার, মো. জনি মোল্লা, মো. রাসেল শেখ (পলাতক), রাজেস রবি দাস, মো. রবিন মোল্লা ওরফে ভিকি। এদের মধ্যে মো. রাসেল শেখ পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।

অপর আসামি রাজবাড়ী জেলার বাদশা শেখকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর শওকত মোল্যা (২০) নামে এক যুবক নিজ বাড়ি থেকে বিকেলে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকাল ৭টার দিকে শহরের গোয়ালচামট মোল্যা বাড়ি সড়কের শেষ মাথা বাইপাস রোডের কাছে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের বাবা আয়নাল শেখ ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। এদের মধ্যে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

তিনি বলেন, এ মামলায় আমরা সর্বোচ্চ রায় পেয়ে সন্তুষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর