শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

নারায়ণগঞ্জে ২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে সোয়া ১ লাখ শিশু

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : June 24, 2026
নারায়ণগঞ্জে ২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে সোয়া ১ লাখ শিশু

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

আগামী ২৮ জুন (২০২৬) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন মহানগরের সোয়া ১ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (২৪ জুন) সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী (সিইও) মোঃ নূর কুতুবুল আলম।

সভায় জানানো হয়, এবার ক্যাম্পেইনে নারায়ণগঞ্জ মহানগরের ১ লাখ ৪৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬–১১ মাস বয়সী প্রায় ২৫ হাজার ২৫৫ জন শিশুকে নীল রঙের (১ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২–৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ১৪ হাজার ৭৫৬ জন শিশুকে লাল রঙের (২ লক্ষ আইইউ) ক্যাপসুল খাওয়ানো হবে।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মূল লক্ষ্য ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ ঘাটতিজনিত রাতকানা রোগের হার ১ শতাংশের নিচে নামিয়ে আনা এবং অপুষ্টিজনিত মৃত্যু ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস রোধ করা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, ভিটামিন ‘এ’ শুধু অন্ধত্ব প্রতিরোধই নয়, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়রিয়ার জটিলতা ও স্থায়িত্ব কমাতে সাহায্য করে।

তিনি আরও বলেন, ক্যাম্পেইন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর