রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আট বছর পর গতি পেল চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প

চাঁদপুর জেলা প্রতিনিধি / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : July 12, 2026

চাঁদপুর জেলা প্রতিনিধি :

দীর্ঘ আট বছর ধরে প্রশাসনিক জটিলতা ও ভূমি অধিগ্রহণের ধীরগতির কারণে থমকে থাকা চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্পে আবারও গতি এসেছে। প্রকল্প এলাকায় সাইনবোর্ড স্থাপন এবং অবকাঠামো উন্নয়নকাজের প্রথম ধাপ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ শুরু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের স্থাপনা নির্মাণকাজ শুরু হবে।

রোববার (১২ জুলাই) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই প্রকল্পটি বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে একাধিকবার আলোচনা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রকল্পটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

জমি অধিগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকেরা আইন অনুযায়ী নির্ধারিত ক্ষতিপূরণ পাবেন। এ ক্ষেত্রে কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। ক্ষতিপূরণসংক্রান্ত কোনো জটিলতা হলে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ চালু হলে চাঁদপুরের পাশাপাশি আশপাশের জেলার মানুষও বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন। এতে রাজধানীমুখী রোগীর চাপও কমবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মো. হারুন-অর-রশিদ। তিনি জানান, ইসলামপুর গাছতলা মৌজায় প্রায় ৩০ দশমিক ২ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় দাফতরিক কার্যক্রম অনেক দূর এগিয়েছে এবং বর্তমানে জমির মালিকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী তিন মাসের মধ্যে ক্ষতিপূরণের অর্থ বিতরণ শুরু করা সম্ভব হবে। এরপর পর্যায়ক্রমে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেলা নাজনীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর