সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের সংকটে পাশে থাকার ঘোষণা মালদ্বীপের প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : July 13, 2026

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে চলমান বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

একইসঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছেন।

রোববার (১২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, মালদ্বীপের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশের মানুষ বর্তমানে যে ভয়াবহ মৌসুমি বন্যা ও ভূমিধসের মোকাবিলা করছে, তা অত্যন্ত হৃদয়বিদারক।

প্রেসিডেন্ট তার বার্তায় আরও উল্লেখ করেন, এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের জীবন-জীবিকা ব্যাহত হয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে আছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর