শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : August 15, 2026
নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে নতুন ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পাশাপাশি অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। নতুন এই ৫শ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজারে।এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হলো।

ভবনটির কাঠামোগত বিষয়ে কর্মকর্তারা আরও জানান, ১৫ তলা বিশিষ্ট নতুন এ ভবনের নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে ব্যবহার করা হবে।

সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি রাখা হয়েছে সার্ভিস সেকশন। এ ছাড়া ওপরের ১২ তলায় রোগীদের জন্য ওয়ার্ড, অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিটের ব্যবস্থা রয়েছে।

রোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য সেখানে ৪০ আইসিইউ শয্যা, ২৪ পোস্ট-অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশের স্নায়ুরোগীদের উন্নত চিকিৎসার কথা বিবেচনা করে ২০০৬ সালে আগারগাঁওয়ে এই নিউরোসায়েন্সেস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর