বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৮’র নির্বাচনের এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : February 21, 2025
১৮’র নির্বাচনের এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : 

আওয়ামী লীগে সরকারের অধীনে হওয়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও (এসপি) ওএসডি করা হবে এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।

সেখানে আসিফ মাহমুদ লিখেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিতর্কিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অন্তর্র্বতী সরকার। ওই সময়ে ডিসির দায়িত্ব পালন করা কর্মকর্তারা এখন যুগ্ম-সচিব অতিরিক্ত সচিব, সচিব পদে রয়েছেন।

ওই তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা ৪৩ জন সাবেক ডিসিকে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) ওএসডি করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ২২ জন সাবেক ডিসিকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ ব্যাপারে জানান, ওই তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা সকল ডিসিকে পর্যায়ক্রমে ওএসডি কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি এবং যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন জনপ্রশাসন সচিব।

এবার এসপিদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা এলো বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর