বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্থানীয় নির্বাচনের কথা ভাবছি না, ডিসেম্বরের মধ্যে সংসদ: ইসি মাছউদ

প্রতিনিধির নাম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : February 27, 2025
স্থানীয় নির্বাচনের কথা ভাবছি না, ডিসেম্বরের মধ্যে সংসদ: ইসি মাছউদ

ধামরাই উপজেলা প্রতিনিধি : 

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন, প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সবাই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন। কাজেই আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তাভাবনা করছি না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। কোনো অনুরোধ আসেনি স্থানীয় নির্বাচন করার জন্য। স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় এক বছর লেগে যায়। কাজেই এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমাদের মূল লক্ষ্য সংসদ নির্বাচন করা। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ভোটার লিস্ট জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। জুনের পর ডিসেম্বরে যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা এই মুহূর্তে আমাদের জন্য সম্ভব মনে করছি না।

তিনি বলেন, প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল প্রায় সকলেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন। তাই এখন আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের চিন্তা-ভাবনা আপাতত করছি না।

তিনি আরো বলেন, আগে স্থানীয় নির্বাচন করার জন্য আমাদের কাছে সরকারের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয়। আগে যদি স্থানীয় নির্বাচন করা হয় তাহলে প্রায় এক বছর সময় লেগে যাবে তা শেষ করতে। পরে সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে করা অসম্ভব হবে। তাই আমাদের মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন।

‘সংসদ নির্বাচনকে টার্গেট করেই এখন ভোটারলিস্টের হালনাগাদ করা হচ্ছে। জুন মাসের মধ্যেই এ লিস্ট চূড়ান্ত হয়ে যাবে। ডিসেম্বরে সংসদ নির্বাচন হলে অক্টোবর-নভেম্বরের মধ্যে সিডিউল দিতে হবে,’ বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।

পরে তিনি পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা আন্তঃস্কুল ও মাদ্রাসার বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা এবং টপ-ফিপটিন মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর