বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মার্চেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবেদন, এক-দেড় মাসের মধ্যে বিচারকাজ শুরু : চিফ প্রসিকিউটর

প্রতিনিধির নাম / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : March 1, 2025
মার্চেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবেদন, এক-দেড় মাসের মধ্যে বিচারকাজ শুরু : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : 

চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রতিবেদন পেলে এক-দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব।

শনিবার (১ মার্চ) দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত কমর্শালায় চিফ প্রসিকিউটর এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিচার কাজে কোন তাড়াহুড়ো করা হবে না। তবে, অহেতুক বিলম্ব করে জনগণের আকাঙ্খা যাতে নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হবে। বিস্তৃত কাজকে সমন্বয় করে নিখুঁত তদন্ত এবং ট্রাইব্যুনালকে বিতর্কের বাইরে রেখে ন্যায় বিচার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

চিফ প্রসিকিউটর  বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা আওয়ামী লীগ সরকার সই করেছিল। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলে আশা করা যাচ্ছে। শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমেও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর