সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আহতদের জন্য সবকিছুই করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : August 20, 2024
আহতদের জন্য সবকিছুই করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছুই করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজ-খবর নেওয়ার সময় একথা বলেন তিনি।

পরিদর্শনের সময় তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার। তবে আহতদের দেখতে গিয়ে ভিড় জমিয়ে চিকিৎসা সেবা ব্যাহত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ডগুলো ঘুরে দেখেন, আহত সব রোগীর চিকিৎসার খোঁজ-খবর নেন। রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে। বিভিন্ন বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে।

হাসপাতাল পরিদর্শনে এসে আহত সব রোগীকে একে একে ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে। বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সাথে। এসময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকেরা।

এসময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকেরা। পরে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী চিকিৎসাধীন আহত ও তাদের স্বজনদের আশ্বস্ত করে বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের সবকিছুই করছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর