বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি, হাছান-নওফেলসহ আসামি ৫২ জন

প্রতিনিধির নাম / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : March 15, 2025
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি, হাছান-নওফেলসহ আসামি ৫২ জন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইয়াস শরীফ খান (১৬) নামে শিক্ষার্থীকে গুলির অভিযোগে আট মাস পর মামলা হয়েছে। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে এ তথ্য জানান চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।

তিনি জানান, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ৫২ জনের নামে গতকাল একটি মামলা রুজু হয়েছে। মামলায় বাদী জুলাই আন্দোলনে তার ছেলের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছেন। মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এমএ লতিফ, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নগরীর চান্দগাঁও থানায় মামলাটি রুজু করেন আহত শিক্ষার্থী মো. ইয়াস শরীফ খানের বাবা ব্যবসায়ী মো. এজাজ খান। মো. এজাজ খান নগরের বন্দর থানার আনন্দবাজার জাফরখান পাড়া এলাকার জবু টেন্ডলের বাড়ির বাসিন্দা। মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত বছরের ১৮ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটের দিকে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আসামি ড. হাছান মাহমুদ ও নওফেলসহ অন্যান্যরা অস্ত্রসজ্জিত হয়ে বাদীর ছেলে ইয়াস শরীফকে গুলি করে। এতে ইয়াস গুরুতর জখম হয়। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা কার্যক্রম চালাতে মামলা রুজু করতে দেরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর