সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গোয়াইনঘাটে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

সিলেট জেলা প্রতিনিধি / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : March 18, 2025
গোয়াইনঘাটে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

সিলেট জেলা প্রতিনিধি :

সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাটে মোটরসাইকেল ছিনিয়ে নিতে শাহরিয়ার হোসেন নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাওয়ার পথে উপজেলার রাধানগর বাজারের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সোহেল শাহরিয়ার উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মজিবুর রহমানের ছেলে। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের কিছু ক্লু পাওয়া গেছে। এর সূত্র ধরে আমরা হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছি। মাঠে ডিবির টিম ও পুলিশ কাজ করছে। আশা করছি, হত্যায় জড়িতদের গ্রেফতার করা যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। বাড়ি থেকে প্রায় সাত মাইল দূরবর্তী রাধানগর বাজারের পাশে তার মোটরসাইকেল গতিরোধ করে দৃর্বুত্তরা। এ সময় তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে টাকা ও মোটরসাইকেল ছিনতাই অথবা পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর