সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : March 29, 2025
ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

ঈদুল ফিতর উপলক্ষে ফাঁকা রাজধানীতে চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীতে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি থাকলে সেটা সকলকে নিয়ে মোকাবেলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবেলা করলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না।

তিনি বলেন, সবাই ছুটিতে যাচ্ছেন, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ছুটিতে যাচ্ছেন না। জনগণের নিরাপত্তায় তাঁরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। জনগণ যেন ঝামেলাহীনভাবে বাড়ি যেতে পারেন, যারা ঢাকায় অবস্থান করবেন, তাঁরা যাতে সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আমি এখানে এসেছিলাম টিকিটের দাম বেশি আদায় করা হচ্ছে কি না বিষয়টি দেখার জন্য। প্রত্যেকটি কাউন্টারে ভাড়ার চার্ট ঝুলিয়ে দেয়া হয়েছে এরপরও যদি কেউ বেশি ভাড়া আদায় করে তবে আপনারা বিআরটিএ ভিজিলেন্স টিম এর কাছে অভিযোগ করবেন। এ ছাড়াও পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ করবেন।

তিনি বলেন, দুই একটা ছোটখাটো অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। সবাই আপনারা দোয়া করবেন যাত্রীরা যেন ভালোভাবে যেতে পারে। রাস্তাঘাটে যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমি চালকদের সাথে কথা বলেছি তারা রেস্ট পায় কি না, কারণ রেস্ট না পেলে সড়কে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এজন্য চালকরা যেন রেস্ট পায় বিষয়টি মালিকদের বলা হয়েছে।

উপদেষ্টা বলেন, সরকারের উদ্যোগ ছিল বলেই মানুষ এবার স্বস্তিতে বাড়ি যেতে পারছে। আমরা চেষ্টা করছি তারা যেন ভালোভাবে বাড়ি যেতে পারে এবং ভালোভাবে আবার ঢাকায় ফিরে আসতে পারে।

যাত্রীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি কেউ দাবি করলে আপনারা অবশ্যই পুলিশ কন্ট্রোল রুমে জানাবেন। তবে আমাদের নজরে দু–একটা ছোট ঘটনা ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় নজরে আসেনি।

তিনি আরও বলেন, মালিকপক্ষকে বলে দেওয়া হয়েছে, প্রত্যেক চালক যেন পর্যাপ্ত বিশ্রাম পান। চালকের কারণে কোনো দুর্ঘটনা যেন না ঘটে। এর মধ্যে আমরা কয়েকটি বাসে চেক করেছি, চালকদের সঙ্গে কথা বলে দেখেছি। এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক (মেট্রো–১) মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিরপুর) মাকসুদুর রহমানস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর