সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিমসটেক সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে মোদীর বৈঠক হতে পারে

প্রতিনিধির নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : April 2, 2025
বিমসটেক সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে মোদীর বৈঠক হতে পারে

নিজস্ব প্রতিবেদক :

বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার।

তিনি বলেন, থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা আগামীকাল ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংকক যাচ্ছেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। তার মানে আগামী চেয়ারম্যানশিপ অব বিমসটেক অর্পিত হবে আমাদের প্রধান উপদেষ্টার হাতে এবং বিমসটেক পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা বিমসটেক-এর বিভিন্ন রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরশুদিন ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর