সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত নারীর

প্রতিনিধির নাম / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : April 24, 2025
নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত নারীর

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসতবাড়িতে উল্টে পড়লে ঘুমন্ত অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ভূঞাপুর-তারাকান্দি সড়কের টেপিবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রমেছা বেগম (৫৫) বেতুয়া আটআনি পাড়া গ্রামের আব্দুল কদ্দুসের স্ত্রী।

স্থানীয়দের বরাতে দিয়ে ভূঞাপুর থানার এসআই অনন্ত দাস বলেন, ভোরে ফজর নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছিলেন রমেচা বেগম। অন্যদিকে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন তার স্বামী কদ্দুস। এর মধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রমেচাদের ঘরের ওপর পড়ে। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান রমেচা বেগম। পরে স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

অনন্ত দাস আরও বলেন, চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর