সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ড. ইউনূস আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : May 3, 2025
ড. ইউনূস আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ড. ইউনূস আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি।

শনিবার (৩ মে) নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে। শহীদদের রক্তের উপর দাড়িয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হচ্ছে দেশের সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।

তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরে এসে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ দল আমাদেরকে বার বার করে মনে করিয়ে দেয়, আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল। আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্তে আসার এখতিয়ার নাকি তাদের নেই। ড. মো. ইউনুস কয়েকদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ড. মো. ইউনুস আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এবং হাসিনার পুনর্বাসনের প্রতি ৫ আগস্ট দেশের মানুষ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ৫ আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যে আওয়ামী লীগ আমাদের দাঁড়ি টুপিওয়ালা ভাইদেরকে বায়তুল মোকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধের মধ্য দিয়ে আমরা সংস্কার করতে চাই।

হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন, শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। এই বাকশাল দিয়ে ৩০ হাজার জাসদ-কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কসাইতন্ত্র কায়েম করেছে। তাদের লুটপাটের কারণে ৭৪ সালে দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ মারা গেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার করতে চাই। প্রয়োজন হলে শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

মঞ্চে উপস্থিত হেফাজতের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে, আজকে এখান থেকে আপনারা শহীদদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন। হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা সবাই আন্দোলন চালিয়ে যাবো।

নারী সংস্কার কমিশনকে উল্লেখ করে ড. ইউনুসের উদ্দেশ্যে তিনি বলেন, অপ্রয়োজনীয় সংস্কারগুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যেসব সংস্কার রয়েছে, সেগুলোর মাধ্যমে যদি নারীদের অধিকার নিশ্চিত হয়, নারীদের সম্মান নিশ্চিত হয় সেগুলো আপনি করুন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, নায়েবে আমির আহমেদ কাশেমী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর