সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হাসানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট : August 24, 2024
যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হাসানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ মো. হাসান (৩০) নামের একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি রাজধানীর একটি আড়তে কাজ করতেন। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানায়। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।

নিহত হাসানের বাবা মো. কবির জানান, হাসান যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী মোড়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন হাসান। শুক্রবার রাত ১২টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর