মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলেন ২০৮ জন

প্রতিনিধির নাম / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট : September 1, 2024
সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলেন ২০৮ জন

নিজস্ব প্রতিবেদক :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ২০৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার (দ্বিতীয় শ্রেণি) হিসেবে ২০৮ জনকে নিয়োগ করা হয়েছে। উপজেলা/থানা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে তাদের নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রণালয় জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৯ আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপনটি দেওয়া আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর