মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার থেকে সীমিত পরিসরে বর্হিবিভাগ চালুর ঘোষণা

প্রতিনিধির নাম / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট : September 2, 2024
মঙ্গলবার থেকে সীমিত পরিসরে বর্হিবিভাগ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে হাসপাতালে বহির্বিভাগ সেবা চালু ও সীমিত আকারে ইনডোর সেবা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেলের আন্দোলনরত চিকিৎসকরা। জরুরি বিভাগ আগের মতো চালু থাকবে বলেও জানান তারা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে সীমিত পরিসরে (সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত) বর্হিবিভাগ চালু থাকবে। আর সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। তবে রোগীদের স্বার্থে প্রাইভেট সেবা চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।

ডা. আহাদ দুই দফা ঘোষণা দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে যেন এই ধরণের অপরাধ না হয়। রোগীর নিরাপত্তা নিশ্চিতকরণে পদক্ষেপ নিতে হবে। অতি দ্রুত জেলা, উপজেলার সরকারি হাসপাতালে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় নিরাপত্তা বাহিনী প্রদান করতে হবে।

তিনি বলেন, দেশে গণ-আন্দোলনের প্রধান দাবি ছিল ফ্যাসিবাদের সংস্কার। কিন্তু দেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় হওয়া স্বত্বেও কোন সংস্কার হয়নি। দেশে আগেও চিকিৎসকদের ওপর হামলা হয়েছে, বিচার হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলাকারীদের মধ্যে একজন সন্ত্রাসী ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর