স্কয়ার হাসপাতাল, এটি ঢাকার পান্থপথে অবস্থিত। এটি একটি বেসরকারি হাসপাতাল। এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে রুগীদের সেবা করা হয় । ইহার ৫০০ শয্যা বিশিষ্ট তিনটি বহুতল ভবন রয়েছে। স্কয়ার হাসপাতাল প্রতিষ্ঠা হয় ২০০৬ সালে। এই হাসপাতালটি তার সাশ্রয়ী মূল্যের আধুনিক সুযোগ-সুবিধার জন্য অবিশ্বাস্যভাবে জনপ্রিয়। এই হাসপাতালে আন্তর্জাতিক এবং বাংলাদেশী বিশেষজ্ঞ এবং দক্ষ ডাক্তার রয়েছেন । এই হাসপাতাল বিভিন্ন ধরণের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করে। এটি বাংলাদেশের সেরা ১০টি হাসপাতালের মধ্যে শীর্ষস্থানীয়।