মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হোটেলকর্মী সিয়াম হত্যায় কারাগারে আসাদুজ্জামাননূর-মাহবুব আলী

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট : September 16, 2024
হোটেলকর্মী সিয়াম হত্যায় কারাগারে আসাদুজ্জামাননূর-মাহবুব আলী

নিজস্ব প্রতিবেদক :

হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে গুলি করে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিন নামঞ্জুরের আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত ১২ সেপ্টেম্বর নিহত সিয়াম সরদারের বাবা মো. সোহাগ সরদার বাদী হয়ে ১১৪ জনের নাম উল্লেখসহ মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি আসাদুজ্জামান নূর। উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, মনির হোসেন, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার প্রমুখ।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৮ জুলাই রাত ১১টার দিকে মিরপুর-১০ এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নির্বিচারে গুলি করে। এ সময় সিয়াম সরদার হোটেলের কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন গুলিবিদ্ধ হয়ে সিয়াম মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর