মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সকালে রিমান্ড সাবেক রেলমন্ত্রীর, বিকালে স্থগিত

প্রতিনিধির নাম / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : September 17, 2024
সকালে রিমান্ড সাবেক রেলমন্ত্রীর, বিকালে স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়। তবে বিকেলেই পুনরায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার রিমান্ড স্থগিত করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার একই আদালত থেকে দুটি আদেশ আসে।

আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানি শেষে বিচারক আদেশ দিয়েছিলেন তিন দিনের রিমান্ডের।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ছাত্র ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর