মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ পুলিশ সদস্য

প্রতিনিধির নাম / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : September 17, 2024
কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট বেশির ভাগ পুলিশ সদস্য তাদের কর্মস্থল থেকে পালিয়ে যায়। পরে নোটিশ দিয়ে তাদের কর্মে ফেরায় পুলিশ সদর দফতর। কিন্তু এমন নোটিশ পেয়ে বেশির ভাগজন কাজে যোগ দিলেও এখনো ১৮৭ জন সদস্য কর্মস্থলে এখনও অনুপস্থিত রয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দফতর বলছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পর গত ১ আগস্ট থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত তারা কর্মস্থলে যোগাযোগ না করে অনুপস্থিত রয়েছেন।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী অনুপস্থিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ডিআইজি ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন।

১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে ৯৬ জন (অতিবাস), কর্মস্থলে গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ছেড়ে কর্মস্থলে অনুপস্থিত তিন জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর