মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বব্যাংক সংস্কার চলা ব্যাকিংখাতে সহযোগিতা করবে : অর্থ উপদেষ্টা

প্রতিনিধির নাম / ২২০ বার দেখা হয়েছে
আপডেট : September 19, 2024
বিশ্বব্যাংক সংস্কার চলা ব্যাকিংখাতে সহযোগিতা করবে : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

দেশের সংস্কার চলা ব্যাকিংখাতে বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের ব্যাকিংখাতে সংস্কার চলছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ও জ্বালানি শক্তি খাত, খাদ্য, বন্যা ও রোহিঙ্গা শরণার্থীদের সাপোর্ট নিয়ে কথা হয়েছে। আমরা তাদের কাছে যে প্রস্তাবনা দিয়েছি তাতে তারা মোটামুটি ইতিবাচক। বিশ্বব্যাংকের সঙ্গে অন্য দাতা সংস্থাগুলো একত্রে সমন্বয় করার কথা বলা হয়েছে।

তিনি বলেন, কারিগরি সহায়তাসহ অন্যান্য বিষয়ে তাদের কোনো কার্পণ্য থাকবে না। দ্বিতীয়ত, আমাদের ব্যাকিংখাতে সংস্কার চলছে। এখানে তারা সাহায্য করবে। বিশেষ করে বেসরকারি সেক্টরে উদ্যোক্তা বাড়ানো, তাদের বিনিয়োগে সুযোগ-সুবিধা দেখার বিষয় আলোচনা হয়েছে। আমরা যে সংস্কারগুলো করছি তারা সে বিষয় সন্তুষ্ট।

অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও তার টিমের সঙ্গে কথা বলেছি। বাজেট সাপোর্ট, জ্বালানি খাতে সহযোগিতা, ফার্টিলাইজার ইমপোর্ট, খাদ্য, বন্যা-পরবর্তী সহযোগিতা নিয়ে কথা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সাপোর্ট নিয়েও কথা হয়েছে। বিভিন্ন বিষয়ে আমরা যেসব প্রস্তাবনা দিয়েছি, সবগুলোর ব্যাপারে তারা খুবই ইতিবাচক।

তিনি বলেন, আমরা ব্যাংক সেক্টরে যে রিফর্ম করেছি, এক্সপোর্ট ও প্রমোশনে আমাদের সহায়তা করবে। প্রাইভেট সেক্টরে বিনিয়োগ বাড়ানো, ব্যবসা-বাণিজ্যে অনেক ধরনের সমস্যা থাকে, সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি। তারা আমাদের সংস্কারে সহায়তা করবে এবং আমরা সহায়তা পাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর